স্টাফ রিপোর্টার
কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি বর্তমান প্রেসিডেন্ট ইমেরিটাস এবং দেশের প্রখ্যাত সাংবাদিক ও লেখক হাসান শাহরিয়ারের পিত্তথলির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রবিবার বিকালে
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডসশীপ হাসপাতালে তাঁর এই অস্ত্রোপচার করেন ডা. নাইম। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন সাংবাদিক হাসান শাহরিয়ারের অগ্রজ সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী ও কলামিস্ট অ্যাড. হোসেন তওফিক চৌধুরী।


