সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলাকারীদের শাস্তি দাবি

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ছমেদনগর গ্রামের বাউল শিল্পী আব্দুল কাইয়্যুমের বাড়ির সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা ভাংচুর ও লুটতরাজকারী হিলফুল ফুজুল সংঘ নামধারী জঙ্গীদেরকে আটক করার দাবী জানিয়েছে  
 জেলা গীতিকার ফোরাম সুনামগঞ্জ।
শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর আব্দুল হাই হাছন পছন্দ মিলনায়তনে ফোরামের সম্মেলন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সভায় বলা হয়, নবীজী (সঃ) হিলফুল ফুজুল সংঘ গঠন করেছিলেন সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য। নবীজীর গঠিত সংগঠন কারো সভা সমিতি সমাবেশে এমনকি কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা লুটপাট ও ভাংচুর করেছে এ ধরনের নজির বা ইতিহাস পবিত্র ধর্ম ইসলামে নেই। অথচ বর্তমান সংস্কৃতিবান্ধব মুক্তিযুদ্ধের সরকারের শাসনামলেও ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসীরা আমাদের শান্তিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালাচ্ছে।
শান্তিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। ফোরামের সভাপতি ডা. আমান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গীতিকার অরুন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা গীতিকার শেখ এম.এ ওয়ারিশ, গীতিকার তছকীর আলী, ডা. মোহাম্মদ এমরান কয়েস, গীতিকার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, গীতিকার সাংবাদিক আল-হেলাল, ফোরামের সহ-সভাপতি বাউল শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলী সিদ্দিক, অর্থ সম্পাদক সুব্রত দাস, ডা.বায়েজিদ হোসাইন,আপ্যায়ন সম্পাদক মীর হোসেন,গীতিকার মারুফ শাহ, গীতিকার সৈয়দ গোলাম কিবরিয়া, গীতিকার ডা. সুজিত দেবনাথ,গীতিকার যোবায়ের বখত সেবুল, গীতিকার ইয়াকুব আলী,গীতিকার আব্দুর রশীদ, গীতিকার কৃষ্ণ চন্দ,গীতিকার শামীমা আক্তার,গীতিকার মীর হোসেন, গীতিকার মাসুদুল মামুন রেসিন,গীতিকার ইমরান আহমদ, গীতিকার মোঃ কুতুব উদ্দিন,গীতিকার হাবিবুর রহমান পিস্তল শাহ,কবি গীতিকার নজরুল মিয়া,গীতিকার মনোয়ার হোসেন, গীতিকার কয়ছর আহমদ,গীতিকার আসাদ আলী,বাহাউদ্দিন চিশতী,বাউল কাইয়্যুম পাশা,গীতিকার সৈয়দ সিরুন্নবী,গীতিকার মোঃ আলী হোসেন,গীতিকার নাঈম আহমদ শামীম, গীতিকার চিনু চক্রবর্তী,কবি সাহিত্যিক ফজলুল হক দোলন, গীতিকার শেখ এম আর রাসেল, গীতিকার রতন দাস, গীতিকার সৈয়দ তাহির আলী, গীতিকার আলী আকবর ও গীতিকার আমজাদ পাশা প্রমুখ।  
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ছমেদনগর গ্রামের বাউল শিল্পী আব্দুল কাইয়্যুমের বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালিয়ে অনুষ্ঠানের মঞ্চ, মাইক, চেয়ার টেবিল ভেঙ্গে তছনছ করে দেয় দুর্বৃত্তরা।  (প্রেস বিজ্ঞপ্তি)