স্টাফ রিপোর্টার
জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য, উদীচী’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী পরিষদ। রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীনের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাংস্কৃতিক সংগঠকরা শোকাহত জাহাঙ্গীর আলমের হাতে শোকস্মারক হস্তান্তর করেন।
এসময় বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ডা. সালেহ আহমদ আলমগীর, ডা. মালেকা বাহার লাইলি, অঞ্জন চৌধুরী, পঙ্কজ দে, খলিল রহমান, সন্তোষ চন্দ, সোহেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলমের মা হালেমা খাতুন বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।


