সাংস্কৃতিক সংগঠন সৃষ্টির কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টাের
সাংস্কৃতিক সংগঠন সৃষ্টির সাপ্তাহিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই কর্মশালা সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।  
কর্মশালায় শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীকে নাটক, উচ্চারণ, উপস্থিত বক্তব্য সস্পর্কে ধারণা দেয়া হয়।  সংগঠনের প্রতিষ্ঠাতা সামিনা চৌধুরীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান,  আলী হোসেন আকঞ্জি, সংগঠনের সদস্য পল্লব ভট্টাচার্য,  সাংবাদিক শহীদ নূর আহমেদ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ইবনে শহীদ মো. নাজমুস সজীব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের দলনেতা আয়েশা আক্তার প্রীতি, সদস্য নিবুন দাস, আবু সাইদ,মিজানুর রহমান প্রমুখ। পরে অপশক্তি নাটকের রিয়ার্সেল করা হয়।