সাউথ এশিয়ায় সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ ও বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দেবার দাবিতে লন্ডন্থ পাকিস্থান দূতাবাসের সামনে বিক্ষোভ

মতিয়ার চৌধুরী
পাকিস্থানে অবস্থানরত বঙ্গবন্ধু‘র আত্মস্বীকৃত খুনি  ফাাঁসির দন্ডপ্রাপ্ত আসামী  কর্নেল রশিদ, মেজর ডালিম, রিসালদার মোসলেহ উদ্দিন সহ অন্যান্য পলাতক খুনি এবং ১৯৭১ সালে বাংলাদেশে যেসব পাকিস্থানী সৈন্য যুদ্ধাপরাধ করেছিল সেসব যুদ্ধাপরাধীদের বাংলাদেশের কাছে হস্তান্তর ও পাকিস্থানী গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ পৃষ্টপোষকতায় গড়ে উঠা জঙ্গি সংগঠন গুলোর কার্যক্রম বন্ধ ও বাংলাদেশের ন্যায্য পাওনা ফিরিয়ে দেবার দাবীতে লন্ডন্থ পাকিস্থান দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে বৃটেনে বসবাসরত প্রবাসী বাঙ্গালীরা।
২৭ সেস্টম্বের লন্ডন সময় দুপুর ১টা ত্রিশ মিনিটে সাউথ-ওয়েষ্ট লন্ডনের ৩৪-৩৬ লন্ডেস স্কয়ারের পাকিস্থান এম্বেসীর সামনে বৃটেনের বিভিন্ন শহর থেকে ব্যানার ফেষ্টুন নিয়ে শত শত প্রবাসী বাঙ্গালী সমবেত হয়।
যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন পাকিস্থান একটি সন্ত্রাসী রাষ্ট্র, পাকিস্থান সরকারের  গোয়েন্দা সংস্থার পৃষ্টপোষকতায় গড়ে উঠা পাকিস্থান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলো বিশ্ব শান্তির জন্যে হুমকী, বিশেষ করে লস্করী তৈয়বা, জয়সী মোহাম্মদ, পাকিস্থানী তালেবান ও অন্যান্য জঙ্গি সংগঠন গুলোর তৎপরতা ভারত-বাংলাদেশ সহ সাউথ এশিয়ার দেশ গুলোর জন্যে হুমকী হয়ে দাড়িয়েছে। এসব সন্ত্রাসী সংগঠন গুলো পাকিস্থানসহ সাউথ এশিয়ার দেশগুলোকে অস্থিতিশীল করে তোলছে। এইসব জঙ্গি সংগঠন গুলোর যোগাযোগ রয়েছে আলকায়দা এবং আইএস‘র মতো আন্তর্জাতিক জঙ্গিসংগঠন গুলোর সাথে। পাকিস্থানকে অবিলম্বে এসব সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে হবে, সেই সাথে বঙ্গবন্ধুর পলাতক খুনী এবং যুদ্ধাপরাদীদের বাংলাদেশের কাছে হস্থান্তর করতে হবে।
বক্তারা বলেন প্রতিদিনই পাকিস্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে নীরবে গণহত্যা চলছে বেলুচিস্থানে পাকিস্থানী আইন শৃঙাখলা বাহিনীর হাতে বেলুচ মেয়েরা ধর্ষিত হচ্ছে হত্যাকরা হচ্ছে বেলুচিস্থানের নিরপরাধ মানুষকে। এসবের জন্যে নওয়াজ শরীফকে অবশ্যই মূল্য দিতে হবে।
যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নইমুদ্দিন রিয়াজ,  আব্দুল মতিন, সহসভাপতি সামসুদ্দিন মাষ্টার, সহসভাপতি মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, অন্যান্য সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন  ছাত্র নেতা ইমন , আলী আকবর চৌধুরী,শামীম আহমদ ঈকবাল হোসেন, অরুপ চৌধুরী প্রমুখ।
সমাবেশ শেষে পাঁচ দফা দাবী সম্বলিত পাকিস্থান সরকার বরাবরে একটি সস্মারক লিপি প্রদান করা হয় স্মারকলিপিটি গ্রহন করেন পাকিস্থান দূতাবাসের একজন কর্মকর্তা।