স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাচনাবাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পংকজ পাল চৌধুরী (৭২) আর নেই। আজ রবিবার বিকাল সাড়ে ৩ টায় চিকিৎসার উদ্দেশ্যে সিলেটে যাওয়ার পথে মদনপুর-দিরাই রাস্তা এলাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
(ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদ রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি চার ভাই, ১ বোন, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার সন্ধ্যায় সাচনা সার্বজনীন শশ্মানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
জীবদ্দশায় পংকজ পাল চৌধুরী জামালগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ সভাপতি, সাচনাবাজার শ্রীশ্রী জগন্নাথ জিউড় মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাচনা শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন।
পংকজ পাল চৌধুরীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক আফিন্দী, জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সম্ভু আচার্য্য, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, সাচনাবাজার শ্রীশ্রী জগন্নাথ জিউড় মন্দির পরিচালনা কমিটির সভাপতি অজয় পাল চৌধুরী, জামালগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পূর্নেন্দু ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, সাচনা লোকনাথ সেবা আশ্রমের সভাপতি সজিব বণিক।


