সাচনাবাজারে ব্যবসায়ী বিপ্লব পাল ও রতিশ দে’র উপর সন্ত্রাসী হামলার নিন্দা

জামালগঞ্জ উপজেলার সাচনা রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সহ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব কান্তি পাল ও সাচনাবাজার জগন্নাথ জিউড় আখড়া পরিচালনা কমিটির সহ সভাপতি রতিশ চন্দ্র দের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জামালগঞ্জ উপজেলা ও সাচনাবাজরসহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সহ সভাপতি পংকজ পাল চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক পূর্নেন্দ ঘোষ চৌধুরী, সদস্য সচিব সজীব বণিক, সাচনাবাজার জগন্নাথ জিউড় আখড়া পরিচালনা কমিটির সভাপতি মানিক লাল রায়,  সম্পাদক স্বপন কুমার রায়, উপদেষ্টা প্রাণতোষ ঘোষ চৌধুরী, সহ সম্পাদক মন্তোষ সরকার, যুগ্ম সম্পাদক সুধির রায়, অর্থ সম্পাদক সিতাংশু রঞ্জন দে, সদস্য কৃপেশ বণিক, অরুণ তালুকদার, বাবুল চন্দ্র রায়, মানিক বণিক, চিত্তরঞ্জন পাল, মনিলাল সরকার, সাচনা রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি বিবেকানন্দ তালুকদার, সাধারণ সম্পাদক কৃপেশ বণিক, সাচনা সৎসঙ্গ সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি এসপিআর গৌরাঙ্গ পাল, সম্পাদক করুনা রায়, নিগমানন্দ আশ্রম পরিচালনা কমিটির সম্পাদক চিত্তরঞ্জন পাল, দয়াময় আশ্রম পরিচালনা কমিটির সম্পাদক হরেন্দ্র তালুকদার, সাচনা দুর্গাবাড়ি মিলন যুব সংঘ পরিচালনা কমিটির সম্পাদক রবীন্দ্র কুমার দাস, সাচনা সর্বাজনীন শ্বশ্মানঘাট পরিচালনা কমিটির সম্পাদক বিমল চন্দ্র দাস, সাচনা লোকনাথ আশ্রম পরিচালনা কমিটির সহ সভাপতি প্রসেনজিৎ পাল চৌধুরী ও সম্পাদক মোহন রায়, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আহবায়ক গুনেন্দ্র চন্দ, যুগ্ম আহবায়ক সুস্থির তালুকদার প্রমুখ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৩ জুলাই শনিবার রাতে সাচনাবাজার বেহেলী রোডে ব্যবসায়ী বিপ্লব কান্তি পাল ও রতিশ চন্দ্র দের উপর ধারালো কিরিচ নিয়ে সন্ত্রাসী হামলা চালায় স্থানীয় উত্তর কামলাবাজ গ্রামের আব্দুর রহিমের ছেলে মানিক মিয়া, তারা মিয়ার ছেলে হিরন মিয়া, ছাপ্পর আলীর ছেলে নবী হোসেন, মিয়া হোসেন, আব্দুল হেকিমের ছেলে মানিক মিয়া। হামলাকারীরা বিপ্লব কান্তি পালের কাছে থাকা ১ লাখ ৬৫ হাজার টাকা ও ৩০ হাজার টাকা মূল্যের একটি দামী মোবাইল ফোন, ঘটনার সময় উপস্থিত (তাদেরকে রক্ষাকারী) ইসলামপুর গ্রামের নূর উদ্দিনের কাছ থেকে ২১০০ টাকা, ২২ হাজার টাকা মূল্যের একটি দামী মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় ব্যবসায়ী রতিশ চন্দ্র দের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি দামী মোবাইল ফোন ও নগদ প্রায় ২০ হাজার  টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীরা এসময় তাদেরকে মারধরও করে ।
এঘটনায় বিপ্লব কান্তি পাল বাদী হয়ে উত্তর কামলাবাজ গ্রামের আব্দুর রহিমের ছেলে মানিক মিয়া, তারা মিয়ার ছেলে হিরন মিয়া, ছাপ্পর আলীর ছেলে নবী হোসেন, মিয়া হোসেন, আব্দুল হেকিমের ছেলে মানিক মিয়ার বিরুদ্ধে গত ২৭ জুলাই বুধবার থানায় মামলা দায়ের করেন। (প্রেস বিজ্ঞপ্তি)