জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকিমূলক কার্যক্রম অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ শত টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার জন্য মা মেডিক্যাল
হলকে ২ হাজার, ভাগীরতী ফার্মেসীকে ২ হাজার, দৈর্ঘ পরিমাপক যন্ত্র বা ফিতায় কারচুপির জন্য তারা বস্ত্রালয়কে ১ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুত করায় বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ২ হাজার, মূল্য তালিকা না থাকায় সাদিয়া স্টোরকে ২ হাজার, বাঁধন স্টোরকে ১ হাজার, জুবায়ের স্টোরকে ২ হাজার পাঁচশত ও জিলিপিতে টেক্সটাইল রং মেশানো ও পোড়া তেল ব্যবহারের জন্য দিরাই মিনি রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অঃ দাঃ) মোঃ জাহাঙ্গীর আলম।
অভিযানে জামালগঞ্জ থানার উপ-পরিদর্শক সাইফুল্লাহ’র নেতৃত্বে সাত সদস্যের একটি পুলিশ টিম সহযোগিতা করেন। প্রেস বিজ্ঞপ্তি
- ছাতকে শাখাইতি স্কুলের ভূমি দখল ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
- জামালগঞ্জে হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের পরিচিতি সভা


