স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর থানা পুলিশ রবিবার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৭ আসামীকে গ্রেফতার করেছে।
আটককৃতরা হলো, গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের আলকাছ আলীর ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মঞ্জুর আলী (৩৫), গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শহরতলীর মাইজবাড়ির আ. কুদ্দুছের ছেলে ফজলু মিয়া (৩০)। তাকে কুরবাননগর ইউনিয়ন পরিষদ ভবনের সামনের রাস্তা থেকে ১৪ লিটার দেশীয় মদসহ গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হিসাবে ঢালাগাঁও গ্রামের সালামত আলীর স্ত্রী লালমতি বেগম (৩০), মোহনপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে আল আমিন (২৮), কাঠইর ইউনিয়নের কলাইয়া গ্রামের কাছম আলীর ছেলে আব্দুল মতিন (৫৫)ম গৌরারং ইউনিয়নের হোসেনপুর গ্রামের ফজর আলীর ছেলে লাল মিয়া (৪০) ও লক্ষণশ্রী ইউনিয়নের জানীগাঁও গ্রামের মাসুক মিয়া (২৮) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে বিকালেই কারাগারে পাঠানো হয়েছে। সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
- গোধারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিআইবির সেবার মান উন্নয়ন বিষয়ক সভা
- দোয়ারায় নদী ভাঙ্গনরোধে এলাকাবাসীর মানববন্ধন


