স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে চুনাপাথর আমদানি শুরু হয়েছে। করোনার প্রভাবে দীর্ঘ সাত মাস ধরে বন্ধ ছিল এ শুল্ক স্টেশনটি। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে আবারো আমদানি কার্যক্রম শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে কয়লা ও চুনাপাথর আমদানী করা হয়ে থাকে। এবং এ শুল্ক স্টেশনের বড়ছড়া, চাঁরাগাঁও ও বাগলী পয়েন্ট দিয়ে কয়লা ও চুনাপাথরবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এই আমদানী কার্যক্রমের সাথে প্রায় ২০ হাজার লোক বিভিন্ন কাজে সরাসরি জড়িত আছে। তাই আমদানী শুরু হওয়ায় আমদানীকারক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।
বাগলী গ্রামের শ্রমিক আরশাদ মিয়া বলেন, ভারত থাইক্কা মাল নামেনা আমরা কাজও পাইনা। পরিবার নিয়ে দুঃখে দিন যাইতাছে। আল্লাহ রহম করছইন আজ থাইক্কা কাম পাইমু।
বাগলী চুনাপাথর ও আমদানীকারক সমিতির সভাপতি মো. খালেক মোশাররফ জানান, আজ (গতকাল) বাগলী পয়েন্ট দিয়ে ৬০ মে.টন চুনাপাথর নিয়ে ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। আশা করছি পুরোদমে এখন আমদানি কার্যক্রম শুরু হবে। এ কারণে ব্যবসায়ী ও শ্রমজীবীদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।
বড়ছড়া শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা দুলাল বেগ জানান, স্বাস্থ্যবিধি মেন আজ থেকে চুনাপাথর আমদানি শুরু হয়েছে। আইনগত জঠিলতা না থাকলে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
- শিক্ষকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে স্কুলে যাওয়ার নির্দেশনা জারি করা হয়নি : সচিব
- আরোগ্য লাভ করেছেন আরও ৩৫ জন


