সাধারণ আসনে একমাত্র মেম্বার জাহানারা বিজয়ী

স্টাফ রিপোর্টার
নারীরা আর কোন অংশে পিছিয়ে নেই। তা আবারো প্রমাণ করল সদর উপজেলার গৌরারং ইউনিয়নের টুকেরগাঁও গ্রামের নারীনেত্রী জাহানারা বেগম নান্না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদে নির্বাচিত হয়েছেন। মেম্বার পদে জাহানারা বেগম নান্নার সাথে ভোট যুদ্ধে পড়াজিত হয়েছেন বর্তমান ইউপি সদস্যসহ ৭জন পুরুষ সদস্য।    টিউবওয়েল প্রতীকে ৫৭৭ ভোট পেয়ে ইউপি  সদস্য পদে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মতিন তালা প্রতীকে পেয়েছেন ৪৮১ ভোট। বর্তমান ইউপি সদস্য আব্দুর রব ঘুড়ি প্রতীকে পেয়েছেন  ১৯০ ভোট।
উল্লেখ্য, জাহানারা বেগম নান্নাই একমাত্র নারী যিনি এবারের ইউপি নির্বাচনে জেলার ৪ উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে সাধারণ সদস্য পদে একমাত্র প্রার্থী হিসাবে ভোটযুদ্ধে লড়েছেন এবং বিজয়ী হয়েছেন। তাঁর পিতাও সফর আলী এই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।