সাধারণ মানুষের পাশে গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া কেটে খাওয়া সাধারণ মানুষের পাশে ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের ব্যাচ-২০০০ এর শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার ও সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কয়েকটি পয়েন্টে ব্যাচ-২০০০ এর শিক্ষার্থীদের সহায়তায় ৩শত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করা হয়।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে এওর হোসেন হৃদয়ের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন , আহমেদ জুনেদ, আনহার মিয়া, আশরাফ উদ্দিন, সালেহ, মঞ্জুর, লাবনী, রোকসানা, কিবরিয়া, জুয়েল, শাহআলম, সবুজ, শাইরিন, ইলাল, রাসেল, ফয়জুল আমীন, সেলিম, বাদল, কামাল, অঞ্জন প্রমুখ।