স্টাফ রিপোর্টার
জাতীয় ছাত্র দল সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি, নব্বই দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য মো. জিল্লুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।
শুক্রবার রাত সাড়ে ৩ টায় পৌর শহরের উত্তর আরপিন নগরস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বাদ জোহর জানাজা শেষে উত্তর আরপিননগর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সমাজকর্মী দেওয়ান গণিউল সালাদীন।
এছাড়া শোক ও সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রতœাংকুর দাস জহর ও যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুল, মাসুদ আক্তার, জেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক খায়রুল বশর ঠাকুর খান, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি বাদল চন্দ্র সরকার ও সেক্রেটারি নাসির মিয়া, হোটেল-রেস্টুরেন্ট-মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লিলু মিয়া ও সেক্রেটারি পিন্টু দাস, বারকি শ্রমিক সংঘের সেক্রেটারি কাদির মিয়া, হকার্স শ্রমিক সংঘ’র সভাপতি আব্দুল হাই ও সেক্রেটারি তাজুল ইসলাম, ক্ষৌরকার সমিতির সভাপতি নির্মল চন্দ ও সেক্রেটারি দেবাশীষ চন্দ বাপ্পা।
এছাড়া সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, সাবেক ভিপি মনিষ কান্তি দে মিন্টু, জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর শওকত, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক, সাবেক ছাত্রনেতা কৃপেশ দাস, আবু সাদাত টিটু, সাজিদুল ইসলাম, মনির আহমদ শোক জানিয়েছেন।
দৈনিক সুনামগঞ্জের খবর পরিবারের পক্ষ থেকে সাবেক ছাত্রনেতা জিল্লুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুক্ত স্বদেশে জাতির পিতা’ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে
- টানা দুইবার হেরে তৃতীয়বার বিজয়ী


