সাবেক ছাত্রলীগ নেতা শামীম চৌধুরীকে সংবর্ধনা

ছাতক প্রতিনিধি
কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা ছাতক উপজেলা আ.লীগের প্রথম সদস্য শামীম আহমেদ চৌধুরী সৌদি আরবে ওমরা পালন শেষে বৃহস্পতিবার যুক্তরাজ্যে পৌছেছেন। তিনি হিথ্রো বিমান বন্দরে পৌছলে যুক্তরাজ্য আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ তাকে ফুলেল সংবর্ধনা জানান। তাকে স্বাগত জানাতে  এসময় বিমান বন্দরে যুক্তরাজ্য আ.লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, যুক্তরাজ্য আ.লীগ নেতা আহমেদ হাসান, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী , যুক্তরাজ্য যুবলীগের শিল্প বিষয়ক সম্পাদক মাসুম মিয়া তালুকদার, যুক্তরাজ্য যুবলীগের সহ প্রবাস বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম আরিফ, বার্মিংহাম যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, ছাতক দোয়ারার যুব উন্নয়ন পরিষদের চেয়রম্যান আজরফ আলী নূর, আনসার মিয়া, আশক আলী তালুকদার, আনোয়ার হোসাইন, শাহীন তাপাদার , শাহনূর, হেলাল আহমদ, আবু সুফিয়ান, রাজু মিয়া, ফয়সল আহমদসহ ছাতক-দোয়ারার আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।