সাবেক সচিব ফনী ভূষন চৌধুরীর বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

ছাতক প্রতিনিধি
ছাতকের কৃতি সন্তান সাবেক পুলিশ সমন্বয়ক (আইজিপি), সাবেক পাট ও বস্ত্র সচিব ও পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার মুক্তিযোদ্ধা স্বর্গীয় ফনী ভুষন চৌধুরীর বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সকালে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে দুপুরে কালীবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় প্রীতিভোজ। এদিকে স্বর্গীয় ফনী ভূষন চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনায় বুধবার রাত থেকে ৩ দিনব্যাপী হরিনাম কীর্ত্তণ শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার দধিভান্ড ভাঙ্গনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।