সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিরোধ করুন- শামীমা শাহরিয়ার

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। শান্তিপূর্ণ এই বাংলাদেশে ধর্মীয় উস্কানিতে আপনারা কেউ কান দিবেন না। ধর্মীয় উস্কানি দিয়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদেরকে সবাই মিলে প্রতিরোধ করতে হবে।
তাহিরপুর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এসব কথা বলেন।
তাহিরপুর উপজেলা সদর পূর্ব বাজারে রবিবার দুপুরে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের আহবায়ক জিল্লুর রহমান। যুগ্ম আহবায়ক খসরু ওয়াহিদের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা।
বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের আহবায়ক আবদুল কাদির শান্তি মিয়া যুগ্ম আহবায়ক জুনায়েদ আহমদ, শাহ আলম শেরুল, সদস্য সচিব বিন্দু তালুকদার প্রমুখ।