সাম্যবাদী দলের জেলা কমিটি গঠন

সাম্যবাদী দল (এম.এল) এর সুনামগঞ্জ জেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শহরের একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনায়েত খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য কমরেড ধীরেন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য কমরেড  আফরোজ আলী ও কেন্দ্রীয় সংগঠক অধ্যক্ষ ব্রজ গোপাল। সভায় তিন মাস মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়অ
কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক এনায়েত খান, যুগ্ম আহবায়ক সেন্টু দে, সদস্য সচিব জুবেদ খান, সদস্যরা হলেন- জুবায়ের আহমদ, শহীদুল আলম, সেলিম আহমদ,  
লিটন রায়, সালেহ আহমদ, সালমান খান, হুমায়ুন কবির, তানজিল আহমদ, রেজা হোসেন, দিলাল হোসেন, লেচু মিয়া, মাহবুবুল হাসান, বিনয় আমিন প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)