স্টাফ রিপোর্টার
সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পৌরচত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি সাইফুর রহমান সামছু, সাংবাদিক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও মোহনা টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সার্চ মানবাধিকার সোসাইটির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ কে মিলন আহমেদ, সহ সাধারণ সম্পাদক বিপলু রজ্ঞন দাস, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রুম্মান প্রমুখ।


