স্টাফ রিপোর্টার
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাড. আসাদুল্লাহ সরকার, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, হাওরাঞ্চলের কথা সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, শিক্ষক রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব রুহুল আমিন প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ইমরান হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সার্চ মানবাধিকার সোসাইটি জেলা শাখার সভাপতি এ কে মিলন আহমদ।
সভা শেষে অসহায় দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের সদস্যরা।
- সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার দুই মামলার সাক্ষ্য গ্রহণ
- যাদুকাটা নদী বাংলা কয়লা ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর নির্বাচন সম্পন্ন


