সার্টার বন্ধ করে ভেতরে চলছিল বেচাকেনা, অত:পর…

জগন্নাথপুর অফিস
সার্টার বন্ধ করে ভেতরে চলছিল বেচাকেনা। উপস্থিত ভ্রাম্যমাণ আদালত। ব্যবসায়ীকে গুনতে হলো জরিমানা।
সোমবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের প্রধান ব্যবসাকেন্দ্র জগন্নাথপুর পুরোনাবাজারে এমন দৃশ্য দেখা গেছে।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন চলছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের নেতৃত্বে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্টে অফিসার শাসছুজ্জামানের উপস্থিতিতে সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেকে দোকানপাট বন্ধ করে সিটকে পড়েন। বাজারের লিলিমা র্গামেন্টের দোকানদার ভ্রাম্যামাণ আদালতের টের পেয়ে দোকাটের সার্টার বন্ধ করে ভেতরে বেচাবিক্রি করছিলেন।এসময় ভ্রাম্যমান আদালত এসে উপস্থিত। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ ওই দোকানদারকে এক হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। এছাড়া অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় আরো দুই ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও স্বাস্থ্যবিধি নিশ্চিতরণসহ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার জন্য প্রচারণা চালানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন,সরকারি নির্দেশনা বাস্তাবায়নে আমরা মাঠে কাজ করছি।
সার্টার বন্ধ করে ভেতরে
চলছিল বেচাকেনা, অত:পর…