সালমান ডাক্তার হয়ে মানবসেবা করতে চায়

বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামের সৈয়দ আহমদ সাঈদ ও মোছা. সৈয়দা আক্তারের একমাত্র ছেলে দৈনিক সুনামগঞ্জের খবরের বিশ্বম্ভরপুর
উপজেলা প্রতিনিধি কাজী সালেহ আহমদের ভাতিজা সালমান আহমদ তুহিন এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সাফল্যের সাথে নির্বাচিত হয়ে মেধাক্রমে রংপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সে সিলেট বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও ২০১৩ সালে একই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। সালমান একজন আদর্শ ডাক্তার (নিউরো সার্জন) হয়ে মানবসেবা করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।