সাস্টিয়ান সুনামগঞ্জ এর ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
সাস্টিয়ান সুনামগঞ্জ এর উদ্যোগে এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সরকারি শিশু পরিবার (বালিকা) এতে দেশের মঙ্গল কামনা করে ইফতারের পূর্ব মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফিজ মাওলানা নুর হোসেন। ইফতারে শিশু পরিবারের শিশু, স্টাফ, পার্শ্ববর্তী মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাস্টিয়ানসহ প্রায় ১৩০ জনের উপস্থিত ছিলেন।
এসময় আসন্ন ঈদ উপলক্ষে আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।
প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনামগঞ্জের বাসিন্দা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান সুনামগঞ্জ ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে করোনা মহামারির সময় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা, গত বন্যার পর জেলার বিভিন্ন উপজেলার মানুষের মধ্যে নগদ অর্থ ও গৃহ নির্মাণ সামগ্রী প্রদা, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ঈদ বস্ত্র, শুকনো খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।