শহীদ নূর আহমেদ
ছবিটি বুধবার বিকাল ৩ টা ১৫ মিনিটে শহরের বিহারি পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবিতে দুই বখাটের বেহায়াপনার প্রতিবাদ করতে দেখা যায় সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে। ঘটনাস্থল থেকে জানা যায়, স্কুল থেকে বাসায় ফেরার পথে ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করে এই দুই বখাটের একজন। নবম শ্রেণীতে পড়ুয়া এই ছাত্রীরা পথিমধ্যে ছেলে দুটির পথ আটকিয়ে তাদের এমন আচরণের কারণ জানতে চাইলে বখাটেগুলো পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে দুই দুই ছাত্রীর সাহসী ভূমিকায় বাকি ছাত্রীরা আটকে রাখে বখাটেদের পথ। প্রতিবাদী ছাত্রীদের দৃঢ়তায় অবশেষে বখাটেরা পিছু হটতে বাধ্য হয়। তারা বখাটেপনার জন্য ওই ছাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। বখাটে একজনের নাম রনি ও বাসা ময়নার পয়েন্ট এলাকায় বলে জানা যায়। অন্য বখাটের নাম জানা যায়নি।
এদিকে প্রতিরোধের বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ অবগত হলে,ছাত্রীদের ধন্যবাদ জানান,প্রধান শিক্ষিকা নাসিমা রহমান ও সহকারি শিক্ষক জামাল উদ্দিন।
উল্লেখ শহরের বিভিন্ন পয়েন্টে এভাবেই প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ছাত্রীদের উত্তক্ত করে শহরের কিছু বখাটে।
- ছাতকে সুরের মূর্ছনায় মাতিয়ে গেলেন পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী সৌমেন অধিকারী
- জামালগঞ্জের দুই ইউপি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ


