সাহাদাত মান্নানকে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হবার দাবি

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের ছেলে সাহাদাত মান্নানকে দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের রাজনীতিতে সক্রিয় হবার দাবি জানানো হয়েছে। শনিবার দুপুর ১২ টায় পাথারিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় আওয়ামী লীগের নেতা কর্মীরা এই দাবি জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল ফয়েজ’এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক অ্যাডভোকেট সফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাহাদাত মান্নান। স্থানীয় আওয়ামী
লীগ নেতা ফয়জুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া, মাওলানা আব্দুল কাইয়ুম, জুয়েল আহমদ, ইকবাল হোসেন, কামরুল ইসলাম শিপন, বাবুল মিয়া, শহীদুল ইসলাম, লিয়াকত মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুরের জনপ্রিয় রাজনীতিক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের নেতৃত্বে এই নির্বাচনী এলাকার আওয়ামী লীগ এখন যেকোন সময়ের চেয়ে সুসংগঠিত ও শক্তিশালী। গ্রামে গ্রামে সংগঠন শক্তিশালী হয়েছে। এমএ মান্নানের নেতৃত্বের প্রতি আস্থাশিল দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরের মানুষ। নির্বাচনী এলাকার নেতা-কর্মীরা সাহাদাত মান্নানকে এই নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত দেখতে চায়। শিক্ষিত, ভদ্র সাহাদাত মান্নানকে সকলে সহযোগিতারও আশ^াস দেন।