সাহাব উদ্দিনের অকাল মৃত্যু, যুবলীগের ৩ দিনের শোক

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের প্রাক্তন ইউপি চেয়ারম্যান মরহুম জয়নাল আবেদীনের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন (৩৩) আর নেই। বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুরবরণ করেন তিনি। (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও এক কন্যা সন্তান, , ৫ ভাই,  ৬ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যথা অনুভব করেন সাহাব উদ্দিন। স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে সাহাব   
উদ্দিনের মৃত্যুর খবরে শোকাহত হয়েছেন জেলা যুবলীগ ও সদর উপজেলা যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেছে। সাহাব উদ্দিনের অকাল মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ। তিনদিনের শোক কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণ এবং শুক্রবার বাদ জুম্মা জেলা ও প্রত্যেক উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
সক্রিয় যুবলীগ নেতা সাহাব উদ্দিনকে শদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বুধবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে তার মরদেহ নিয়ে আসলে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। শোককাতর নেতাকর্মীরা চোখের জলে তাকে শেষ বিদায় জানান। জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রথম নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। মাওলানা আনোয়ার হোসেনের ইমামমিতে নামাজের যানাজায় অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, বিশিষ্ট কয়লা ব্যবসায়ী সামছুল হক, অ্যাড. আলী আমজাদ, অ্যাড. শফিকুল আলম, অ্যাড. শুকুর আলী, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলুসহ জেলা-উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসলমানরা।
পরে দুপুর পৌনে ১২টায় মরহুমের লাশ তার নিজ বাড়ি তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর তার দ্বিতীয় যানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
সাহাব উদ্দিনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েক আহমদ, অ্যাড. আলী আমজাদ, অ্যাড. শফিকুল আলম, অ্যাড. শুকুর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সমাজসেবক দেওয়ান গনিউল সালাদীন, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজীব রঞ্জন দাশ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমদ, আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, শীতেশ তালুকদার মঞ্জু, বিপ্রেশ রায় বাপ্পী, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. রওনক আহমদ, অ্যাড. কল্লোল তালুকদার চপল, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জ্বল, সদর উপজেলা যুবলীগের সদস্য জেবুল মিয়া, গিয়াস উদ্দিন, পিন্টু বণিক, কাউছার আহমদ, পৌর যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর মো. আবাবিল নূর, যুগ্ম আহবায়ক দীপ্ত তালুকদার টিটু ও দেবাশীষ দাসগুপ্ত বাপ্পী, সদস্য সৈয়দ ইমন, সোহেল আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার বিপ্টু, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রুকন উদ্দিন রাজু, সাংগঠনিক সম্পাদক জহুর মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সানী, প্রচার সম্পাদক ফারুক আল আজাদ, সমাজকল্যাণ সম্পাদক মইনুদ্দিন আহমদ, জেলা কমিটির সদস্য জাফর আলী, সদর উপজেলা শাখার সভাপতি এমএ নোমান হাসান খান, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি সেলিম আহমদ মিঠু, জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হুমায়ুন আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মানিক মিয়া, শাল্লা উপজেলার সভাপতি উজ্জ্বল শাহ প্রমুখ।
এদিকে সাহাব উদ্দিনের অকাল মৃত্যুতে পৃথকভাবে শোক জানিয়েছেন তাহিরপুর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন,সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খেলু মিয়া, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম, আলমগীর খোকন, তারা মিয়া, সদস্য সেলিম আখঞ্জি, লুৎফুর রহমান,বদর উদ্দিন,সেলিম হায়দার প্রমুখ।