দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহবায়ক সাহাব উদ্দিনের অকাল মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে দিরাই উপজেলা যুবলীগ।
শুক্রবার সন্ধায় দিরাই উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা যুবলীগ ঘোষিত তিনদিনের কর্মসুচির অংশ হিসেবে এক আলোচনা সভার এই শোক জানানো হয়।
উপজেলা যুবলীগের সভাপতি রাঞ্জন রায় ও যুবলীগ নেত মোহন চৌধুরী শোক প্রস্তাব জানিয়ে বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহাব উদ্দিনের অকাল প্রয়াণে যুবলীগের অপুরণীয় ক্ষতি হয়েছে। তার বিদেহী আত্মর শান্তি কামনা করে তারা বলেন, সাহাব উদ্দিন চিরদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন।


