স্টাফ রিপোর্টার
সদর উপজেলা যুবলীগের আহবায়ক সাহাব উদ্দিনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাহাব উদ্দিনের মালিকাধীন জয়নাল আবদিন শপিং সেন্টারের ব্যবসায়ীদের উদ্যেগে শনিবার বিকালে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছে।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন খালেকাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আতাউর রহমান লস্কর।
এসময় উপস্থিত
ছিলেন জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, ব্যবসায়ী সৈয়দ ইমন, হেলাল আহমদ, ইয়াকুব আহমদ, ইমরান হোসেন, টিটু আহমেদ, আরিফুল ইসলাম, সঞ্জয় সাহা প্রমুখ।
দিরাই
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহবায়ক সাহাব উদ্দিনের অকাল মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে দিরাই উপজেলা যুবলীগ। শুক্রবার সন্ধায় দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা যুবলীগ ঘোষিত তিনদিনের কর্মসুচির অংশ হিসেবে এক সভার মাধ্যমে এ শোক জানানো হয়।
উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় ও যুবলীগ নেতা মোহন চৌধুরী শোকপ্রস্তাব জানিয়ে বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহাব উদ্দিনের অকাল প্রয়াণে যুবলীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে তারা বলেন,‘ সাহাব উদ্দিন চিরদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন।’


