সাহাব উদ্দিনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

সু.খবর রিপোর্ট
সদর উপজেলা যুবলীগের আহবায়ক সাহাব উদ্দিনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় রমিজ বিপনীস্থ আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ পরিচালনা করেন খালেকাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আতাউর রহমান লস্কর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক অ্যাড. এ কে শিকদার আজাদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ,   
সদস্য নুরুল ইসলাম বজলু, অ্যাড. রনক আহমদ, অ্যাড.আজাদুল ইসলাম রতন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জল, সদস্য আজিজুল আলম অপু, কাউসার আহমদ, জেবুল আলম, গিয়াস উদ্দিন, অ্যাড. শাহ আমিরুল হক, পিন্টু বনিক, ফয়সাল আহমদ, পৌর যুবলীগের সুহেল আহমদ, ইমন, হাসানুজ্জামান ইস্পহানি প্রমুখ।
পরে এই স্থানে সাহাব উদ্দিনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল করে সদর উপজেলা যুবলীগ।
তাহিরপুর
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম জয়নাল আবেদীন ছেলে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিনের কূলখানি সম্পন্ন হয়েছে।
শুক্রবার উপজেলার বাদাঘাট ইউনিয়নের নিজ বাড়ি সোহালা গ্রামে কূলখানি সম্পন্ন হয়েছে। কূলখানিতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল, জেলা পরিষদ সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, বাদাঘাট কলেজ অধ্যক্ষ জুনাব আলী, দলীয় নেতা মুজিবুর রহমান, সুজাত মিয়া, জামাল উদ্দিন, তফাজ্জল হোসেন, আব্দুশ সাহিদ, জুলহাস উদ্দিন, সাফিক মল্লিক প্রমুখ।
ধর্মপাশা
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহবায়ক সাহাব উদ্দিনের অকাল মৃত্যুতে শুক্রবার বাদ জুমা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মধ্যনগর থানা যুবলীগের উদ্যোগে থানা জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ, থানা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম ফারুকী, মধ্যনগর থানার ওসি মাজহারুল ইসলাম, যুবলীগ নেতা মোশারফ হোসেন মুন্না, সাখাওয়াত হোসেন প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম মাও. সাইফুল ইসলাম।