সাহিত্য ও সঙ্গীতাঙ্গন হাহাকার করছে

ড. মোহাম্মদ সাদিক
আমাদের ঐশ্বর্য্যম-িত লোক সঙ্গীতের অসাধারণ পরিবেশনা ও বুদ্ধিভিত্তিক ব্যাখ্যা এবং বিশ্লেষণ নিয়ে দর্শক শ্রোতার হৃদয় জয় করেছেন কালিকা প্রসাদ ভট্টাচার্য্য। তাঁকে হারিয়ে আমাদের লোক সাহিত্য ও সঙ্গীতাঙ্গন হাহাকার করছে। সঙ্গীতের ইতিহাসে মেধা ও মননের সংমিশ্রণে বাণী ও সুরের একটি অধ্যায় তাঁর নেতৃত্বে দোহারের          
মাধ্যমে এতদাঞ্চলে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় যে আলোড়ন তুলেছিল। অবেলায় তাঁর এই অবসান যে কোন সঙ্গীত ও সাহিত্যপ্রিয় মানুষের জন্য মর্মবিদারী। কালিকাপ্রসাদ কোন ব্যক্তি ছিলেন না। তিনি তাঁর মেধা, প্রজ্ঞা, প্রকাশ ও পরিবেশনা দিয়ে বাণী ও সুরের কারুকার্যে ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিলেন। তাঁর অকাল প্রয়াণ বাংলা লোক সাহিত্যাঙ্গনের জন্য এক বেদনা বিধুর এক বিষাদগ্রস্ত সংবাদ হিসাবে সবাইকে মর্মাহত করেছে। প্রার্থনা করি কালিকাপ্রসাদ মানুষের মধ্যে লোকসঙ্গীতের প্রতি যেভাবে ভালবাসা সঞ্চারিত করেছিলেন, তাঁর আত্মা সীমা থেকে অসীমের মাঝে বিস্তৃত হবে এবং তাঁর জীবাত্মা-পরমাত্মার সঙ্গে পরমানন্দে থাকবে।