সিপিবির সভাপতি সেলিম সম্পাদক জাফর

সু.খবর ডেস্ক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি পদে মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ আবু জাফর আহমেদ পুননির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন শাহ আলম।
গত ২৭-৩১ অক্টোবর সিপিবির একাদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার এই কমিটি ঘোষণা করা হলো।
নতুন কমিটিতে সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন হায়দার আকবর খান রনো, মোহাম্মদ শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, শাহীন রহমান,    মিহির ঘোষ এবং অনিরুদ্ধ দাস অঞ্জন। পুরনো কমিটির সদস্য শাহীন, মিহির ও অনিরুদ্ধ এবার সভাপতিমন্ডলীতে স্থান পেয়েছেন এবং বাকিরা আগের কমিটিতেও একই পদে ছিলেন।
কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা করা হয়েছে সিপিবির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান, সহিদুল্লাহ চৌধুরী, জসিমউদ্দিন মন্ডল, শাহাদাত হোসেনকে।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক এমএম আকাশ, মৃণাল চৌধুরী, অ্যাডভোকেট মণ্টু ঘোষ, মো. এনামুল হক, দিবালোক সিংহ, মাহবুবুল আলম, রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপিকা এএন রাশেদা, এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, আব্দুল কাদের, ফজলুর রহমান, অ্যাডভোকেট এ কে আজাদ, শাহরিয়ার মো. ফিরোজ, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট সোহেল আহমেদ, অ্যাডভোকেট মাকছুদা আখতার, কাজী রুহুল আমিন, জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম, এসএ রশীদ, রাগীব আহসান মুন্না, ডা. মনোজ দাশ, আবদুল্লাহ আল কাফি রতন, ডা. সাজেদুল হক রুবেল, আমিনুল ফরিদ, মো. কিবরিয়া, হাসান তারিক চৌধুরী, আজহারুল ইসলাম আরজু ও লুনা নূর।
সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় নিন্দা জানানো হয়। বুধবার সিপিবির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি দল সেখানে যাবে এবং বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হবে বলেও এসময় জানানো হয়।