সিপিবি’র সমাবেশে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার
শাল্লার নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাটের প্রতিবাদে সিপিবি’র লাল পতাকা মিছিল ও সমাবেশে পুলিশের বাধার মুখে শেষ হয়েছে। ফলে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে পারেনি সংগঠনটি। এতে ক্ষোভ জানিয়েছেন নেতৃবৃন্দ।
দিরাইয়ের শিল্পকলা একাডেমি থেকে মিছিলটি শুরু হলে সেন মার্কেটের সামনে বাধার মুখে পড়ে মিছিলটি। এসময় উপস্থিত ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অ্যাড. আনুয়ার হোসেন সুমন, জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া, দিরাই যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন্ময় দাস, সুনামগঞ্জ ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি, সিলেট ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নাবিল এইচ সরকার, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন দুর্জয় প্রমুখ।
সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অ্যাড. আনোয়ার হোসেন সুমন বলেন, শাল্লার নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাটকারীদের সহায়তা দিতেই পুলিশ আজকে আমাদের সমাবেশ করতে দেয়নি। কারণ এই লুটপাটের ব্যর্থতা প্রশাসনের রয়েছে। প্রশাসন আগে থেকেই জানতো হামলার কথা। কিন্তু তারা ব্যবস্থা নেয়নি। অথচ আমাদের প্রতিবাদ সমাবেশে বাধা প্রদান করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দিরাই থানার ওসি আশরাফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।