সিপিবি ও বাসদ’র বিক্ষোভ

‘হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা কর, হাওর সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ কর’ প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার শাল্লা, জামালগঞ্জ, সদর উপজেলা এবং মধ্যনগর থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা কমিউনিস্ট পার্টি ও সমাজতান্ত্রিক দল বাসদ। সমাবেশে দুর্গত এলাকা ঘোষণা, জলমহালের ইজারা বাতিল, দুর্গত হাওরবাসীর কে সারা বছর বিলিফ ও রেশন প্রদান, ত্রাণ বিতরণে ঘুষ, দুর্নীতি, লুটপাট, দলীয়করণ বন্ধ সহ ১৬ দফা দাবি তুলে ধরা হয়। এছাড়াও আগামী ১০ জুন শনিবার কিশোরগঞ্জে হাওরকর্মী সম্মেলন সফল করার আহবান জানানো হয়। বৃহস্পতিবার দুপুর ২টায় সমাবেশ শেষে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
এদিকে সদর উপজেলায় সমাবেশ শেষে সদর        
উপজেলা পরিষদের সামনে অর্ধ শতাধিক গরিব-দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পুলক তালুকদার, আফাজ উদ্দিন, কৃষক আফতাব উদ্দিন, মনফর হোসেন, ক্ষেতমজুর পার্থ সরকার, বিপুল সরকার, সুরুজ্জামান ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি