সিভিল এন্ড ক্রিমিনাল ‘ল’ এর বিভিন্ন ক্ষেত্রে জুডিশিয়াল ও এডভোকেটশীপ পরীক্ষায় শিক্ষার্থীদের সফলতা অর্জন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘সিভিল এন্ড ক্রিমিনাল ইস্যুজ: জুডিশিয়াল এন্ড এডভোকেটশীপ এক্সামিনেশন পারসপেক্টিভ’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন ও বিচার বিভাগ এবং এনইইউবি ‘ল’ স্টুডেন্টস ফোরামের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এনইইউবি আইন ও বিচার বিভাগের প্রধান ড. নায়ীম আলীমুল হায়দারের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের সিনিয়র এসিসট্যান্ট জাজ মোহতাসিম বিল্লাহ।
আইন ও বিচার বিভাগের প্রভাষক গোলাম ফারুক রাসেলের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আতফুল হাই শিবলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাড. এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এবং আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক আবুল হাসানাত ইবনে আবেদীন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের প্রভাষক আবু সাইদ মুন্না।
এনইইউবি বোর্ড অব ট্র্রাস্টিজের সদস্য ও জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, বর্তমানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশসহ অন্যান্য বেসরকারী বিশ্ববিদ্যালয় সমূহে আইন বিষয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে যা অত্যন্ত প্রয়োজনীয়।
সহযোগী অধ্যাপক আবুল হাসানাত ইবনে আবেদীন সেমিনার থেকে শিক্ষার্থীরা তাদের জন্য গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করবে বলে উল্লেখ করেন।
উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেন, এই সেমিনার অ্যাডভোকেটশীপ পরীক্ষার ক্ষেত্রে আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হবে। তিনি এই সেমিনার আয়োজনের জন্য এনইইউবি আইন ও বিচার বিভাগ এবং ‘ল’ স্টুডেন্ট ফোরাম ও মূল বক্তা সিলেট জজ কোর্টের সিনিয়র এসিসট্যান্ট জাজ মোহতাসিম বিল্লাহকে আন্তরিক ধন্যবাদ জানান।
উপস্থাপক গোলাম ফারুক রাসেল সেমিনারের মূল বক্তা সিলেট জজ কোর্টের সিনিয়র এসিসট্যান্ট জাজ মোহতাসিম বিল্লাহর শিক্ষা ও বর্ণাঢ্য কর্মজীবনের পরিচয় তুলে ধরেন এবং বিচার বিভাগে তাঁর অবদান বর্ণনা করেন।
সেমিনারে মোহতাসিম বিল্লাহ কর্মক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা এবং জুডিশিয়াল ও অ্যাডভোকেটশীপ পরীক্ষার ক্ষেত্রে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে অত্যন্ত জ্ঞানগর্ব বক্তব্য উপস্থাপন করেন এবং এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সেমিনারের সভাপতি এনইইউবি আইন ও বিচার বিভাগের প্রধান ড. নায়ীম আলীমুল হায়দার সেমিনারের মূল বক্তাসহ উপস্থিত সকল অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রেস বিজ্ঞপ্তি


