সিমেন্ট কারখানা শ্রমিকদের মানববন্ধন

ছাতক প্রতিনিধি
ছাতকে সিমেন্ট কারখানা শ্রমিকদের উদ্যোগে জাতীয় মজুরী স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কারখানা এলাকায় মানববন্ধন কর্মসূচী শেষে প্রতিবাদ সভা অনু্িঠত হয়। সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সর্বনি¤œ ৮৭৫০ টাকা ও সর্বোচ্চ ১৩৫০০ টাকা প্রারম্ভিক মজুরী নির্ধারণ করে জাতীয় মজুরী স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে শ্রমিকরা ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন।
মানববন্ধন  চলাকালে কারখানা সিবিএ সভাপতি খসরুল হক চৌধুরীর সভাপতিত্বে ও শ্রমিক নেতা মনিষ কুমার নাগের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিবিএ সেক্রেটারী আব্দুল কদ্দুছ, শ্রমিক নেতা হাবিবুর রহমান কাজল, হাবিবুর রহমান, দ্বিজবর মজুমদার, হেকমত আলী, শহিদুল ইসলাম, একলু মিয়া, লোকমান হোসেন, শাহাদাত হোসেন, মাখন দাস, কৃপেশ দাস, মফিজুর রহমান শাহীন, আব্দুল হেকিম, কছির আলী, আব্দুলাহ, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুর রউফ, রজত কান্তি রায়, নুরুল হক, এনামুল হক, সোনা আলী, মোবারক হোসেন, আজমত আলী, বিমল চন্দ্র সরকার, দোলোয়ার হোসেন, কবির মিয়া, আবু বক্কর সিদ্দীক, বদিউজ্জামান, মফিজ উল্লাহ, মোহাম্মদ আলী, জসিম উদ্দিন, আজিজুর রহমান, মাসুক মিয়া, আবু শামীম, মঞ্জুরুল হক, কামরুল হাসান, আঙ্গুর মিয়া, আলী নুর রহমান, সুলেমান খান সুমন, আজিজুর রহমান রুয়েল, সুমন মিয়া প্রমুখ।