স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান সুনামগঞ্জে আসছেন আগামীকাল মঙ্গলবার। দুপুর সাড়ে ১২টায় থেকে তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দামোদরতপি আশ্রয়ণ প্রকল্প, পাগলা ইউনিয়ন ভূমি অফিস, ইনাতনগর কমিউনিটি ক্লিনিক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস পরিদর্শন করবেন।
এছাড়াও বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হাওর রক্ষা বাঁধ সংক্রান্ত মতবিনিময় সভায় যোগদান এবং সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলার হাওর রক্ষা বাঁকের কাজ সরেজমিনে পরিদর্শন করবেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।


