সিলেটে কবি মমিনুল মউজদীনকে স্মরণ

সিলেট অফিস
কবি মমিনুল মউজদীন কবিতাকে ভালোবাসতেন, তিনি ভালোবাসতেন তার নিজ শহরকে। যে শহরকে তিনি জল জোৎ¯œার শহর নামে পরিচিত করেছিলেন। তিনি একাধারে একজন কবি ও প্রতিবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি একমাত্র ব্যতিক্রমী কবি যিনি পুরো শহরবাসীকে জোৎ¯œা দেখাতে স্ট্রিটলাইট অফ করে দিতেন। শুধু কবির পক্ষেই এটি সম্ভব ছিলো।
মরমি কবি হাসন রাজার প্রপৌত্র সুনামগঞ্জ পৌরসভার তিনবারের চেয়ারম্যান কবি   
মমিনুল মউজদীন-এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ ভবনে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিন। মূখ্য আলোচন হিসেবে বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল। আলোচনায় অংশ নেন বিশিষ্ট ছড়াকার নাসির হেলাল, লিটেল ম্যাগ পলিমাটি সম্পাদক কবি বাশিরুল আমীন ও অধ্যাপক মাহবুবুর রউফ নয়ন।
সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় আমীর হোসাইনী’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন, মো. মনির হোসেন, বদরুল মোহাম্মদ আলম, জাহাঙ্গীর হোসাইন চৌধুরী, ফজলে রাব্বী চৌধুরী, রবিউল ইসলাম, বাঁধন সাহা, সাজিদ মাহমুদ, আব্দুল বাছিত, মো: শোয়াইব, মো. সাইফুর রহমান ফয়সল প্রমুখ।