সিলেটের সৃজনশীল বইয়ের বিপণনপ্রতিষ্ঠান ‘বইপত্র’-এর উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী বইয়ের আড়ং। এ উপলক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় এক উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রতিষ্ঠানটির ২৬ বছর পূর্তি উপলক্ষে নগরের জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশনের দ্বিতীয় তলায় এ আড়ং চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন
কবি তুষার কর, অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমন্ডলীর সদস্য আইনজীবী মঈনুদ্দিন আহমদ জালাল, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ কবি মোস্তাক আহমাদ দীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা।
বইপত্রের সত্বাধিকারী সেলিমা সুলতানা জানান, আড়ং চলাকালে বাংলাদেশি বই ২৫ থেকে ৫০ শতাংশ ছাড়ে এবং ভারতীয় বই এক রুপী সমান ১.৫ থেকে ১.৯ টাকায় বিক্রি হবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ ছাড়ে পাঠকেরা বই কেনার সুযোগ পাবেন। (প্রেস বিজ্ঞপ্তি)


