সিলেটে বিচারপতি দুর্গা দাস পুরকায়স্থ আমদের নিজেদের স্বার্থেই জীব বৈচিত্র রক্ষা করতে হবে

সিলেট অফিস
ভারতের সেন্ট্রাল ট্রাইব্যুনাল কলকাতা ব্রাঞ্চের অবসরপ্রাপ্ত বিচারপতি দুর্গা দাস পুরকায়স্থ বলেছেন,‘ হাওরগুলো জীববৈচিত্রের আধার। আমরা নিজেদের স্বার্থে পশু-পাখি ও বৃক্ষ নিধন করছি। এতে প্রকৃতি ভারসাম্যহীন হচ্ছে। যার ফলে দীর্ঘমেয়াদে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের নিজেদের স্বার্থেই জীব বৈচিত্র রক্ষা করতে হবে।’
শুক্রবার বিকেলে সিলেট শহরে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা আয়োজিত জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নারায়ন সাহা, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল ইসলাম, এমসি কলেজ সিলেটের সহযোগী অধ্যাপক অরুণ চন্দ্র পাল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক রজত ভূষণ সরকার।
এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আব্দুস সোবহান আকঞ্জি, ফয়ছল রাজা চৌধুরী, কবির হাসান চৌধুরী, মুক্তি লষ্কর, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সিলেট মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক আবু তাহের, মানিক মিয়া, গোলাম সারওয়ার, আব্দুল মতিন, রওশন জালাল কুরেশী, আসাদ জাহান, সজীব আহমদ, এমদাদুল হক মিলন, শওকত হাসান আকঞ্জি, বিদ্যুৎ পাল, নার্জেল হোসেন, সুরঞ্জিত তালুকদার, স্বদেশ পাল, গোলাম মোস্তফা, জুয়েল, অপু প্রমুখ।