সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় বক্তারা বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দেশ, জাতি ও সমাজের শত্রু। কোনো ধর্ম এমনকি বিবেকবান মানুষই সন্ত্রাসবাদকে সমর্থন করে না। তাই শিক্ষাথীদের জঙ্গি ও সন্ত্রাসবাদের সাথে সংশ্লিষ্ট না হয়ে এদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে এসব দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। বক্তারা বলেন, শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের সমন্বিত উদ্যেগই পারে আজকের শিক্ষার্থীদের আগামীদিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা নগরীর শামীমাবাদস্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. এ.কে.এম সমিউল আলম আয়কর উপদেষ্টা অ্যাড. সুপ্রিয় চক্রবর্ত্তী, প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি ওয়েস খসরু, ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন সাহাবুল।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষের সভাপতিত্বে এবং প্রশাসন ও জনসংযোগ দপ্তরের পরিচালক মো. তারেক উদ্দিন তাজের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন প্রভাষক শরীফুজ্জামান এবং পবিত্র গীতা পাঠ করেন সেকশন অফিসার সুবিনয় আচার্য্য।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসনের ডিন প্রফেসর রুহুল আমিন,  ইংরেজী বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, শামীমাবাদ ঈদগাহ মসজিদের সানি ইমাম মো. আনোয়ারুল হক এবং শিক্ষার্থী তানভির রেজা খান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের র্সবস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি