‘জ্ঞান যেখান সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান কণার্র সিলেটের যৌথ আয়োজনে ২৭ ও ২৮শে মে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী আন্ত:ক্লাব বির্তক প্রতিযোগিতা।
বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কণার্রে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতাটির উদ্বোধন করেন।
বির্তক প্রতিযোগিতায় ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক মো. মাহমুদুল হাসান খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারপার্সন রাজীব আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য সায়মা জামান, সাহিদা ইয়াসমিন চৌধুরী ও ড. কামরুল জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ ও আমেরিকান কণার্রের পরিচালক মো. মোস্তফা কামাল সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকতার্, ছাত্র/ছাত্রী, ডিবেটিং ক্লাবের মডারেটর ও কর্মচারী বৃন্দ।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই বির্তক প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিশ^বিদ্যালয় এবং কলেজ পযার্য়ের ২০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বিতার্কিক দল SUDS71 চ্যাম্পিয়ন এবং একই প্রতিষ্ঠানের আরেকটি বির্তকিক দল SUDS72 রানারআপ হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নিবার্চিত হন পান্না দাস আরিয়ান এবং ফাইনাল রাউন্ডের শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নিবার্চিত হন মাহফুজা রহমান রুপা।
সার্বিক সহযোগিতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের সভাপতি কে আর চৌধুরী ইমন, সাধারণ সম্পাদক মুক্তাধির আলী সহ ক্লাবের অন্য সদস্যবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি
- বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে জামালগঞ্জে সভা
- বিশ্বম্ভরপুরে জাতির পিতার ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন


