সিলেট ওসমানী বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বার আটক

সিলেট প্রতিনিধি
সিলেট ওসমানী বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৩কোটি টাকার স্বর্ণের চালান আটক করেছে কাস্টম গোয়েন্দারা। আটককৃত ৮০টি স্বর্ণের ওজন প্রায় ৯কেজি ৩শত গ্রাম। বুধবার সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং(৩২০) থেকে এই চালান আটক করা হয় বলে জানায় কাস্টমস গোয়েন্দারা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান সিলেট ওসমানী বিমানবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ আহমদ।
তিনি জানান, কাস্টমসের কাছে খবর আসে আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং (৩২০) করে বুধবার সকাল সাড়ে ৬টায় বিশাল স্বর্ণের চালান আসতেছে। বিমানটি বিমানবন্দরে অবতরণ করে করার পর শুরু হয় অভিযান। এসময় বিমানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ আটক করা হয়। সন্দেহজনক অনেককেই এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু কেই স্বীকার করেনি।