সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুনলো মুক্তিযুদ্ধের কথা

‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা তোমাদের দেশ দিয়েছি। এবার বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তোমরা আমাদেরকে সমৃদ্ধি দেবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা তোমাদেরকে সাহস দেবে-পথ দেখাবে একাত্তর। আমাদের আর কোন চাওয়া নেই।’
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ড কাউন্সিল ও গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলনের ধারাবাহিক মাসিক কর্মসূচি ‘মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের কথা’ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা এ কথা বলেন।
সোমবার দুপুরে সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে নতুন প্রজন্মকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম। আর মুক্তিযুদ্ধের কথা বলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক কমান্ডার মুক্তিযোদ্ধ বাদশা মিয়া, জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সদর উপজেলা কমান্ডার মন্তাজ মিয়া ও মুক্তিযুদ্ধ গবেষক আল-আজাদ। অনুষ্ঠানে বাঙালির স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)