সিলেট বানী সম্পাদকের মৃত্যুতে বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের শোক

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
দৈনিক সিলেট বানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক জহিরুল হক চৌধুরীর মৃত্যুতে বিশ্বম্ভরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শুক্রবার বিকালে প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম পারভেজ, সদস্য চিত্ত রঞ্জন গোস্বামী, নূরুল ইসলাম, ধীরেন্দ্র দেবনাথ শ্যামল প্রমুখ।
শোকসভায় বক্তারা বলেন, সাংবাদিক জহিরুল হক চৌধুরী ছিলেন সিলেটের  
এক ব্যক্তিত্বসম্পন্ন প্রবীণ সাংবাদিক ও নিবেদিতপ্রাণ। তিনি সিলেটে সাংবাদিকতা জগতে যে অবদান রেখে গেছেন তা আজীবন স্মারণ থাকবে। তার মৃত্যুতে সিলেটবাসী একজন প্রকৃত নির্ভীক সাংবাদিককে হারালেন।