সিলেট বিভাগীয় কমিশনার আসছেন আজ

স্টাফ রিপোর্টার
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন সুনামগঞ্জে আসছেন আজ শনিবার। সকাল ১০টায় দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেল একাডেমি পরিদর্শন ও আয়োজিত কর্মসূচিতে যোগদান করবেন তিনি।
বিকাল ৩ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর এলাকায় মুজিববর্ষের ৩য় পর্যায়ের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করবেন। বিকাল সাড়ে ৪ টায় উপজেলার চরনারচর ইউনিয়নের উদগল বিল হাওরের জয়পুর ক্লোজার এলাকায় হাওরের ডুবন্ত ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সুনজিত কুমার চন্দ।