স্টাফ রিপোর্টার
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কাজির পয়েন্টের লতিফা কনফারেন্স হলে সাইফুর রহমান স্মৃতি পরিষদের আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেন, ‘তিনি ছিলেন সিলেট বিভাগের উন্নয়নের প্রকৃত রূপকার। বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতির ভিত্তি তাঁর হাতে স্থাপিত হয়েছে। বিশ্বব্যাংক, আইএমএফ’র মতো অর্থনীতি সংশ্লিষ্ট বিভিন্ন ফোরামে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে তিনি বিশ্ব পরিম-লে পরিচিত করেছেন।’
সাইফুর রহমানের জীবনের নান দিক চর্চার মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সুধি সমাজের প্রতি আহ্বান জানান বক্তারা।
পরিষদের সদস্য সচিব প্রভাষক নওয়াজ উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি মোক্তার হোসেন তালুকদার, জেলা বিএনপির সহ-সভাপতি নাদির আহমদ, আবুল মনসুর শওকত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, সাংবাদিক মাসুম হেলাল, জেলা বিএনপি নেতা হোসেন আমির, এম শামসুন নূর, কৃষক নেতা আব্দুল কাইয়ূম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি কামাল পারভেজ সাজন, সহ-সাধারণ সম্পাদক এ.এস.এম রাবেদ, বিএনপি নেতা নাজমুল হোসাইন, আনোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা মোশারফ হোসেন, মিনারুল, জুয়েল, রাবিদ, জুনেদ মিয়া, সোহাগ প্রমুখ।


