সিলেট-সুনামগঞ্জ সড়কের সাহেবনগরে দুর্ঘটনায় নিহত ২

ছাতক প্রতিনিধি
সিলেট-সুনামগঞ্জ সড়কের সাহেবনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় ছাতকের ২ ব্যক্তির মর্মান্তিক মুত্যু হয়েছে। আহত হয়েছেন চালকসহ আরো ১০ যাত্রী। শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের সাহেবনগর এলাকায়। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলেন, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র নছির আহমদ (৪৫) ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের মালিকান্দি গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র ছাদিক মিয়া (২৫)।
দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনাটি হাইওয়ে পুলিশ আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি বাসের সাথে ও বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই লেগুনা যাত্রী নছির আহমদ ও ছাদিক মিয়ার মৃত্যু হয়। লেগুনা চালক শাহীন আহমদ (২০)সহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।