Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
সীমান্তে জব্দকৃত কয়লা নিয়ে যাচ্ছে চোরাকারবারিরা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

সীমান্তে জব্দকৃত কয়লা নিয়ে যাচ্ছে চোরাকারবারিরা

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে জব্দকৃত কয়লা নিয়ে যাচ্ছে চোরাকারবারিরা। বুধবার ভোর ৪টা থেকে হ্যান্ড ট্রলি দিয়ে কলাগাঁও বিজিবি ক্যাম্পের পাশে নৌকাতে বোঝাই করে নিয়ে যায় জব্দকৃত কয়লা।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকালে ২০/২৫টি হ্যান্ড ট্রলি দিয়ে প্রায় দেড়শ’ মেট্রিক টন কয়লা চারাগাঁও সড়ক দিয়ে পরিবহন হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলাধীন সীমান্তে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা স্তুপাকারে জমাকৃত ও জব্দকৃত ৫হাজার ৮শ’ মেট্রিকটন বাংলা কয়লা উন্মুক্ত নিলামের মাধ্যমে গত ৩১ অক্টোবর বেলা ১২টায় ট্যাকেরঘাট জেলা প্রশাসক পরিদর্শন বাংলোতে নিলামে বিক্রির তারিখ নির্ধারণ হয়। নিলাম ডাকে উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা অংশ নেন এবং প্রশাসনের ইউএনও, ওসি, বিজিবি ও খনিজ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিলাম ডাকের পূর্ব মুহুর্তে জানানো হয়, জেলা প্রশাসন থেকে ফোন এসেছে একটি মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট নিলাম ডাক কার্যক্রম স্থগিত করেছেন। এমন কথা শুনে নিলাম ডাককারীরা ডাকে অংশগ্রহণ না করে সবাই ফিরে যান।
বুধবার ভোর বেলা থেকে হ্যান্ড ট্রলি দিয়ে কলাগাঁও বিজিবি ক্যাম্পের পাশে নৌকাতে বোঝাই করে নিয়ে যাচ্ছে উপজেলার কলাগাঁও গ্রামের হারোয়ার আলম সবুজ, লাকমা গ্রামের রাজু মিয়া, কলাগাঁও গ্রামের বিল্লাল, সাইফুল ইসলাম, জঙ্গলবাড়ির হায়দার সরদার ও মাইজ হাটি গ্রামের আল আমিন। তারা সকলে মিলে বুধবার সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রায় ১৫০ টন কয়লা নিয়ে গেছে।
কয়লা নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় সাংবাদিকরা থানা পুলিশকে সংবাদ দিলে বুধবার সকালে কলাগাঁও মাইজহাটি থেকে ১টি হ্যান্ড ট্রলি ভর্তি কয়লা জব্দ করে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে অভিযুক্ত কলাগাঁও গ্রামের হারোয়ার আলম সবুজ বলেন, তিনি জব্দকৃত কয়লা নিচ্ছেন না ভারতের আমদানীকৃত কয়লা নিচ্ছেন।
লাকমা গ্রামের রাজু মিয়া বলেন, তাদের ক্রয় করা জমাকৃত কয়লা পরিবহন করে নিয়ে যাচ্ছেন।
তাহিরপুর থানা অফিসান ইনচার্জ মো. ইফতেখার হোসেন বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ কয়লাভর্তি একটি হ্যান্ড ট্রলি আটক করেছে।
উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, এমন সংবাদ তিনি পয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।