এম.এ রাজ্জাক, তাহিরপুর
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্তের ১৮ টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অসহায়, হতদরিদ্র, দিনমজুর, শ্রমিক ৩০০ পরিবারের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি। জেলা প্রশাসন, বেসামরিক প্রশাসনসহ বিভিন্ন এনজিও সংস্থা খাদ্য সামগ্রী এখনও পৌঁছায়নি সেইসব পরিবরের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সুনামগঞ্জ সীমান্তের ১৮ টি বিজিবি ক্যাম এলাকায় ৬ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১ কেজি এ্যাংকর ডাল, ১ কেজি, লবন, ৫শ’ গ্রাম সয়াবিন তেল বিতরণ করা হয়।
বিজিবি জানায়, সুনামগঞ্জ সদরে ১১০ প্যাকেট, বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপিতে ৪০ প্যাকেট, চিনাকান্দি বিওপিতে ৫০ প্যাকেট, ডুলুরা বিওপিতে ৫০ প্যাকেট, সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপিতে ৫০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার, কোয়ার্টার মাস্টার, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, এ করোনাকালীন সংকটময় সময়ে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
তিনি বলেন, সুনামগঞ্জ সদর ও বিশম্ভরপুর সীমান্তের বিজিবি ক্যাম এলাকার অসহায়দের মধ্যে আমাদের সামর্থ্ অনুযায়ী কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
আগামী ৯ এপ্রিল তাহিরপুর সীমান্তের ট্যাকেরঘাট, লাউড়েরগড়, চাঁরাগাও, বালিয়াঘাট ও বিরেন্দনগর বিওপি এলাকার অসহায়দের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।


