স্টাফ রিপোর্টার
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ এর আশাউড়া বিওপির নায়েক খাইরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল রবিবার ভোরে সীমান্তের দর্পগ্রাম নামক স্থান হতে ১৬৮০ প্যাকেট ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে, যার মূল্য ৪২ হাজার টাকা। বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিড়ি ফেলে পালিয়ে যায়।