স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে লাউড়েরগড় বিজিবি সদস্যরা।
জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টায় লাউড়েরগড় বিজিবি সদস্যরা ১২০৫নং পিলারের ১হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢালারপাড় নামক স্থান থেকে ১৪৪ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


